লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের বিশাল আকৃতির পাঙাশ। গত মঙ্গলবার রাতে উপজেলার মাতাব্বরহাট মাছঘাটের খলিল মেম্বারের মাছের আড়তে মাছটি নিলামে তোলা হয়।
পরে নিলামে মাছটি ৩৪ হাজার ৫০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী মো. কাওসার হোসেন। বিশাল আকৃতির পাঙাশটি দেখতে মাছঘাটে ভিড় করে শত শত উৎসুক মানুষ জানায়, স্থানীয় জেলে ওমর ফারুক মাঝির জালে মেঘনা নদীতে অন্যান্য মাছের সঙ্গে এ পাঙাশটি ধরা পড়ে। মাছ ব্যবসায়ী মো. কাওসার জানান, বাজারে বর্তমানে নদীর পাঙাশের চাহিদা রয়েছে। মাছটি অনেক বড় হওয়ায় ভালো দাম পাওয়ার আশায় তিনি মাছটি কিনেছেন।
