ফ্লাইদুবাইয়ের বিমানে ছুরিকাঘাতের ঘটনায় একজন পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুধবার ফ্লাইদুবাইয়ের ওই ফ্লাইটের ঘটনা নিয়ে দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ছুরিকাঘাতকারী পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে সৌদি কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করছে।’
বিমানটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করার পর পাইলটকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ছুরিকাঘাতের পেছনে কী কারণ ছিল, তা নিয়ে তদন্ত চলছে।
প্রায় ১৫০ জন আরোহী নিয়ে ফ্লাইট এফজেড১০৭৩ তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে সেটি সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলের তাবুক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটির অধিকাংশ যাত্রীই ছিলেন ইসরায়েলি।
