ইরানের জাহেদান শহরে বিস্ফোরণ

ইরানের জাহেদান শহরে বিস্ফোরণ

ফন্ট সাইজ:

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার শহরটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ঠিক কোথায় এবং কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিস্ফোরণের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাটির বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।