আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে

বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে

ফন্ট সাইজ:

সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে আইনশৃঙ্খলা, জ্বালানিসহ অন্যান্য সহায়ক উপাদান নিয়ে কাজ করছে সরকার।

বুধবার দুপুরে সিলেটের সুরমা নদীর তীরবর্তী সদরখলা এলাকায় নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এছাড়া, যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

সাম্প্রতিক সময়ে দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মাদক ও অনলাইন গ্যাম্বলিং বন্ধ করা গেলে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে চলে আসবে। এ বিষয়ে আইনও করেছে সরকার।’

এছাড়া মন্ত্রী বলেন, পর্যাক্রমে সুরমা নদী ড্রেজিং করা হবে। এছাড়াও অন্যান সংস্কার কাজও অব্যাহত থাকবে।