অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ বই নয়, বইটি বিক্রিতে বাধা প্রদানে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৯ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।
ওই পোস্টে তিনি বলেন, ‘‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রয়ে বাধা প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বইটি কোনো নিষিদ্ধ বই নয়। বইটি বিক্রয়ে বাধা প্রদান, প্রকাশনা সংস্থা ইউপিএল-এর বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং এর দু’জন কর্মীকে তুলে নেওয়া বেআইনি ও অপরাধমূলক কাজ। সরকারকে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে এভাবে বই বিক্রয়ে বাধা প্রদান, এমনকি বই নিষিদ্ধ করার বহু ঘটনা ঘটেছে। আমরা তার তীব্র প্রতিবাদ করেছি। এখন এসব নিন্দনীয় কাজ করে প্রকৃতপক্ষে শেখ হাসিনাকেই অনুসরণ করা হচ্ছে এবং মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।’
ড. আসিফ নজরুল
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ বই নয়, বিক্রিতে বাধা প্রদানে নিন্দা ও প্রতিবাদ
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
৩০ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬, ৯ঃ৫৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
