বসত বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ২০-২৫টি ককটেল বিস্ফোরণ, ভেঙে পড়েছে দেয়াল

বসত বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ২০-২৫টি ককটেল বিস্ফোরণ, ভেঙে পড়েছে দেয়াল

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ২০-২৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে ঘরের দেয়াল ভেঙে পড়েছে। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মুসা মাওলানা পাড়া গ্রামের এহু হোসেনের বাড়িতে ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, এহু হোসেনের বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ছিল অন্তত ২০-২৫টি ককটেল। ককটেলগুলো একযোগে বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এহু হোসের ওই গ্রামের মো. ইসহাক আলীর ছেলে।

সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেলগুলো মাটির নিচে পুতে রাখা হয়েছিল। তবে যে ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটেছে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, তা এখনো জানা যায়নি।’