নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

ফন্ট সাইজ:

হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, ধর্ষণ, মাদক ও চুরির মামলায় অভিযুক্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। থানার ওসি মোহাম্মদ আবুল হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্র জানায়, চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় জড়িত দুই আসামিকে গোপন সংবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের মৃত সঞ্জব আলীর ছেলে হাসান আলী (২৫) এবং একই গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে আক্তার হোসেন।

এছাড়া পৃথক অভিযানে গত ২৮শে সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপহরণ ও ধর্ষণ মামলার আসামি আফাজ উদ্দিনকে (২৩) রাজাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের আব্দুল হাই ওরফে লনি মিয়ার ছেলে। একই দিন নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো— রিমন মিয়া (৩০), আব্দুল হাই (৪৭) এবং তুহিন রহমান (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। থানার ওসি মোহাম্মদ আবুল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত সব আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।