মদিনার সড়কে ঝরে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ

ফন্ট সাইজ:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার মোহাম্মদ শতকত। গতকাল সৌদি আরব সময় সকাল ৮টার দিকে মদিনা-জেদ্দা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত লোহাগাড়া রশিদারপাড়ার বাসিন্দা। নিহতের এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর এর সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে শওকত ১ বছর আগে সৌদিতে এসেছিলেন। তিনি গাড়ি নিয়ে চকলেট সেলসম্যান এর কাজে নিয়োজিত ছিলেন। মদিনার বিভিন্ন দোকানে চকলেট বিক্রি করতেন। প্রতিদিনের মতো সকালে কাজে বের হয়ে মদিনা- জেদ্দা মহাসড়কে আরেকটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান বলে তিনি জানিয়েছেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাড়িগুলো থানা হেফাজতে নিয়ে যান।