ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি সত্য রঞ্জন দাস (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে উপজেলার ভোলাচং বাজার নিজ ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রঞ্জন নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ভোলাচং আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের কার্যকরী কমিটির সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতেও রঞ্জন ভোলাচং বাজারে তার নিজস্ব ফার্মেসিতে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে নবীনগর থানা পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
