৯ বছর পর জাপানের সিনেমা হলে ফিরছেন আমির খান। ২০২৫ সালে মুক্তি পাওয়া তার অভিনীত ‘সিতারে জমিন পার’ দেশটিতে মুক্তি পাবে ২০২৭ সালের বসন্তে।
জাপানি পরিবেশক গিক পিকচার্স জানিয়েছে, সেখানে ‘সিতারে: দ্য মিরাকল টিম অব স্টারডাস্ট’ নামে সিনেমাটি মুক্তি দেয়া হবে। ছবিটিতে আশিস পেন্ডসে, আরুশ দত্তসহ প্রথমবারের মতো অভিনয় করা ১০ জন প্রতিবন্ধী অভিনেতাও রয়েছেন। এর আগে ২০১৮ সালে জাপানে আমিরের ‘দঙ্গল’ মুক্তি পেয়েছিল। আর. এস. প্রসন্ন পরিচালিত সিনেমাটি স্প্যানিশ কমেডি ‘চ্যাম্পিয়নস’র ভারতীয় রিমেক।
আরও পড়ুন:
নতুন মিশনে সাবিলা
