হঠাৎ বিয়ের সাজে প্রভা

হঠাৎ বিয়ের সাজে প্রভা

ফন্ট সাইজ:

অভিনয়ে কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। রোববার সন্ধ্যায় বধূ সাজে নিজের তিনটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি ও হাতে শাখা-পলা পরে বিয়ের আসরে বসে থাকতে দেখা যায় তাকে। বাড়ির উঠানে সাজানো ছিল বিয়ের আয়োজন। এমন সাজের কারণ নিয়ে কৌতূহল তৈরি হলে প্রভা লিখেছেন, অভিনয়শিল্পী হওয়ার সুবাদে বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি। জানা গেছে, নতুন কোনো কাজের চরিত্রের প্রয়োজনে বধূ সেজেছেন তিনি। সম্প্রতি ‘দেনা-পাওনা’ ও ‘দুই পয়সার মানুষ’ সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা।