ফের জুটিবদ্ধ শিমুল-লামিমা

ফের জুটিবদ্ধ শিমুল-লামিমা

ফন্ট সাইজ:

‘ব্যাচেলর পয়েন্ট’, ‘অসময়’ ও ‘হোটেল রিলাক্স’র জনপ্রিয় দুই মুখ শিমুল শর্মা ও লামিমা লাম। দীর্ঘদিনের এই পর্দা জুটিকে এবার দেখা যাবে রোমান্টিক-কমেডি ঘরানার নতুন নাটক ‘চেক আউট’-এ। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান ‘বঙ্গ’ প্রকাশ করেছে নাটকটির প্রথম প্রমোশনাল পোস্টার। ক্যামেরার সামনে পারফেক্ট স্মাইল, কিন্তু পেছনের গল্পটা পুরোপুরি উল্টো!— এমনই এক বিপরীতমুখী সমীকরণ আর বিনোদনে ভরা গল্প নিয়ে খুব শিগগিরই পর্দায় হাজির হচ্ছেন এই দুই তরুণ অভিনয়শিল্পী। দু’জনই আশাবাদী এই নতুন নাটক নিয়ে।