পুত্র আব্রাহাম খান জয়ের ১০ম জন্মদিন উদ্যাপনে ভিন্নমাত্রা যোগ করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিশেষ দিনটি স্মরণীয় করতে জয়কে সঙ্গে নিয়ে কক্সবাজারে উড়ে গেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে উড়োজাহাজের সামনে মা-ছেলের ভ্রমণের ছবি পোস্ট করে নিজের আনন্দের কথা জানান অভিনেত্রী। এর আগে প্রথম প্রহরে জয়কে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তা দেন অপু। বাবা শাকিব খানও জয়ের স্বপ্নের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানান। ২০১৬ সালে জন্ম নেয়া জয় ছোটবেলা থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে।
আরও পড়ুন:
নতুন মিশনে সাবিলা
