মেজাজ হারালেন রণবীর

মেজাজ হারালেন রণবীর

ফন্ট সাইজ:

পাপারাজ্জিদের অনুরোধে ছবি তুলছিলেন— রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশাল। শনিবার রাতে মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলের বাইরে এ ঘটনাটি ঘটে। ছবি তোলা শেষে বেরিয়ে যাওয়ার সময় এক ফটোগ্রাফার রণবীরকে বারবার আলিয়া ও ভিকির সঙ্গে পোজ দিতে বলেন। এতে বিরক্ত হয়ে ফিরে তাকিয়ে রণবীর বলেন, তুমি অনেক কথা বলছো। মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। পরে আলিয়াকে ভিড় থেকে আগলে গাড়িতে তুলে দেন অভিনেতা। রণবীরের এই ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল নেটদুনিয়ায়।