ফুলপুরে ঋণখেলাপি মামলায় কৃষক গ্রেপ্তার

ফুলপুরে ঋণখেলাপি মামলায় কৃষক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণখেলাপির মামলায় সৈয়দ আলী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার নথি অনুযায়ী জানা যায়, কৃষি ব্যাংক ফুলপুর শাখায় সৈয়দ আলীর ৯ লাখ ৩৮ হাজার ৯৯৮ টাকা ঋণ পাওনা রয়েছে। ঋণের টাকা পরিশোধে দেয়া চেকের অর্থ পরিশোধ না হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়। গ্রেপ্তার আলী উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের খড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা। কৃষি ব্যাংক ফুলপুর শাখার ব্যবস্থাপক মো. সাইদুর রহমান জানান, ঋণ পরিশোধে নিয়মিত তাগাদা দেয়ার পরও পাওনা পরিশোধ না করায় ব্যাংকের পক্ষ থেকে মামলা করা হয়েছে।