খুলনার পূর্ব-রূপসা থেকে মো. বাপ্পী ওরফে কলম বাপ্পী (৩২)’র গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মোমিনবাগ এলাকার বিপ্লব পালের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাপ্পী আলাইপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুখ বলেন, ভোর সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবার মাধ্যমে আমরা লাশের সংবাদ পাই।
পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত যুবকের ঘাড়ের ডান পাশের কাঁধে দু’টি গুলির চিহ্ন এবং কপাল ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রূপসা থানার ওসি তদন্ত মো. আব্দুস সবুর বলেন, নিহতের বাড়ি আলাইপুরে হলেও তার কোনো স্থায়ী ঠিকানা নেই। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন:
আওয়ামী লীগ নেতার পরিবারের ৪ নারীসহ আটক ৫
