অর্থ আত্মসাৎ মামলায় প্রাইম ব্যাংক খুলনা শাখার দুই কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৩ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৫৬১ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী এ তথ্য দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, খান এ সবুর রোড মেসার্স মিংহুয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও সাজেদা ওয়াহাব অ্যান্ড সন্সের প্রোপাইটর শেখ আবু রাশেদ, প্রাইম ব্যাংক লি. খুলনা শাখার প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জহিরুল হক এবং একই ব্যাংক শাখার প্রাক্তন ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ কাজী রবিউল ইসলাম।
আরও পড়ুন:
আওয়ামী লীগ নেতার পরিবারের ৪ নারীসহ আটক ৫
