ফিফা আসিয়ান কাপে আজ টিকে থাকার মিশনে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জাকার্তার জেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। মালয়েশিয়ার কাছে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর এটি লাল-সবুজদের জন্য বাঁচা-মরার লড়াই।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুর একাদশে চার পরিবর্তন এনেছেন কোচ থমাস ডুলি। সবচেয়ে বড় স্বস্তির খবর, একাদশে ফিরেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও তরুণ তারকা শেখ মোরসালিন। তাদের সঙ্গে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন জিদান ইউসুফ ও শুকি ইতোফুসা।
গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সোহেল রানা, ফারহান আলী, শাকিল আহাদ তপু ও ফাহামিদুল ইসলাম। প্রতিপক্ষ সিঙ্গাপুরও নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরেছে। ফলে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান (গোলকিপার), সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ও শেখ মোরছালিন।
