মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টায় ৮, আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টায় ৮, আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

ফন্ট সাইজ:

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলে চেষ্টার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো খুদেবার্তায় এসব তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এতে বলা হয়, চাঁদ উদ্যান এলাকায় জমি দখল চেষ্টার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি ডিএমপি।