সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
রোববার বেলা ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি শুরু হয়। এর আগে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে জাদুঘরের সামনে অবস্থান নেন।
শিক্ষক নিয়োগে বঞ্চিতদের দাবি, ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের বিষয়টি মানবিক ও ন্যায়সংগতভাবে পুনর্বিবেচনা করে তাদের নিয়োগের সুযোগ দেয়া হোক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র দেয়া শুরু হয়। তবে বিভিন্ন জেলায় নিয়োগপত্র পাননি শত শত প্রার্থী।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে বঞ্চিতদের শাহবাগে অবস্থান
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
২৭ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬, ২ঃ১০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
