কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের সামলাবেন কি না—প্রশ্ন রেখেছেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি ভিডিও যুক্ত করে এ প্রশ্ন তোলেন তিনি।
ওই পোস্টে জামায়াত আমীর বলেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব। মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’
প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’
কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন, প্রশ্ন জামায়াত আমীরের
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
২৭ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬, ১ঃ৫০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
