রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাবে এ ঘটনা ঘটে।
পুলিশের নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার শওকত আলী গণমাধ্যমকে বলেন, ‘এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।’
কোনো আহতের খবর পাওয়া যায়নি। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানান তিনি। তবে সংঘর্ষের কারণ জানতে জানাতে পারেননি শওকত আলী।
