ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩

ফন্ট সাইজ:

রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় মীনা বাজারের সামনে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডির শংকরের ইবনে সিনা হাসপাতালের পাশ দিয়ে মিছিল বের করে। এরপর আইএসটি কলেজের পাশ দিয়ে বের হয়ে ২৭ নম্বরে বাটা শো-রুমের সামনে এসে শেষ হয়।

ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল করে। এ সময় পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছে থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি মোহাম্মদপুর ও ধানমন্ডি থানার সীমান্তবর্তী এলাকায়। বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।’