হুতিদের দুটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরব

হুতিদের দুটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরব

ফন্ট সাইজ:

ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে দুটি ড্রোন নিক্ষেপ করেছে। তবে তা ভূপাতিত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। বার্তা সংস্থা এ খবর দিয়ে বলছে, শনিবার ভোরে জোটটি জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ড্রোন তারা আকাশেই প্রতিহত করেছে। এর দু’দিন আগে জোটটি জানায়, তায়েফ ও ইয়ানবু এলাকার দিকে ছোড়া হুতিদের ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

পরে হুতিরা রিয়াদের একটি লক্ষ্যবস্তু এবং ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনায় হামলা চালানোর দাবি করে। ইয়েমেন ও মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়ার মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে হুতিদের হামলা আরও তীব্র হয়েছে। এসব হামলার মধ্যে বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলাও রয়েছে। সাম্প্রতিক এসব হামলায় সৌদি আরবের জ্বালানি রপ্তানি এবং আঞ্চলিক নৌপথ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে বাব আল মান্দেব প্রণালিও রয়েছে।