সমুদ্রপথে পাচারের উদ্দেশে টেকনাফে আটকে রাখা ১৭ জন উদ্ধার

সমুদ্রপথে পাচারের উদ্দেশে টেকনাফে আটকে রাখা ১৭ জন উদ্ধার

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।

উদ্ধার হওয়া ব্যক্তিরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে বান্দরবানের লামা এলাকার মো. জাফর আলম, মো. নুরুল হুদা, মো. শাহিন শাহরিয়ার হৃদয়, মো. বেলাল, মো. রফিকুল ইসলাম, মো. সাফায়েত হোসেন, মো. জাফর আলম এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ এলাকার মো. মামুনুর রশিদ, মো. তাফসির, মো. আশরাফ হোসেন, মো. বাবুল, মো. আনসার উদ্দিন, মো. নুরুল আফসার, মো. সাইফুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. জোবায়ের ও মো. নুর মোস্তফা রয়েছেন।

জানা গেছে, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রটি আর্থিকভাবে লাভবান হওয়া এবং জবরদস্তিমূলক শ্রম আদায়ের ফাঁদে ফেলে এই মানুষদের নৌপথে বিদেশে পাচারের উদ্দেশ্যে সেখানে জড়ো করেছিল।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) এবং সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বলেন, ‘মানবপাচারকারী চক্রটি নিরীহ মানুষগুলোকে নৌপথে বিদেশে পাচারের জন্য জড়ো করেছিল।’
তিনি আরও বলেন, ‘পাচারকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে।’