জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর কোনো বিকল্প নেই

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর কোনো বিকল্প নেই

ফন্ট সাইজ:

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য—আর এর কোনো বিকল্প ভাবাই যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে শুক্রবার  নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। তিনি বলেন,  ৮১তম বার্ষিক সাধারণ বিতর্ক উদ্বোধনের সময় আমি উল্লেখ করেছি, জাতিসংঘ কোথায় পিছিয়ে পড়ছে তা চিহ্নিত করা, যা আর কার্যকর নয় তা সংস্কার করা এবং শিল্প নেতা থেকে শুরু করে তরুণ পরিবর্তনকারী, সবার কণ্ঠকে এই মঞ্চে তুলে আনা এখন জরুরি। বিশ্বাস চেয়ে নেয়া যায় না। তা অর্জন করতে হয়। এই অধিবেশনটি জাতিসংঘকে এমনভাবে গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে, যা কঠিন সত্যের মুখোমুখি হতে বাস্তববাদী হবে, সংস্কার করতে সাহসী হবে।  অন্তর্ভুক্তিমূলকভাবে যোগ্য ব্যক্তিদের এক টেবিলে নিয়ে আসতে সক্ষম হবে। এভাবেই আমরা জাতিসংঘকে ভবিষ্যতের উপযোগী করে তুলতে পারব।