দাউদকান্দিতে সেতু মেরামত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের আশঙ্কা

দাউদকান্দিতে সেতু মেরামত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের আশঙ্কা

ফন্ট সাইজ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর পর আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামতকাজ চলছে। এ কারণে মহাসড়কের ওই অংশে যানবাহনের গতি কমে গিয়ে যানজট সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এ পথে চলাচলকারীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার আহ্বান জানিয়েছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামতকাজ করছে। এ সময় ঢাকামুখী সড়কের একটি লেন দিয়ে যানবাহন চলাচল করবে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির আগের দিন এবং শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় প্রায়ই মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় যানজট দেখা দেয়।

আজ সড়কে মেরামতকাজ চলমান থাকায় যানবাহনের গতি কমে যেতে পারে। এর ফলে মহাসড়কের ওই অংশে যানজটের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে এই পথে চলাচলকারী যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা করার পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।