আবার বাড়তে শুরু করেছে গ্যাসের সরবরাহ। প্রায় দুই মাস পর আগের মতো স্বাভাবিক হয়ে এসেছিল গ্যাস সরবরাহ। তবে সমুদ্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যায়। এতে পাইপলাইনে গ্যাস সরবরাহ কমায় গ্রাহকের কিছুটা ভোগান্তি তৈরি হয়। শুক্রবার বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহ বাড়ার কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি স্থানান্তর শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
এর আগে গতকাল সন্ধ্যায় পেট্রোবাংলা জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর করায় বিঘ্ন ঘটেছে। ফলে এলএনজি সরবরাহ কমায় সামগ্রিক গ্যাস সরবরাহ কিছুটা কমেছে।
পেট্রোবাংলা সূত্র জানায়, দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট হলেও ২৬৫ থেকে ২৭০ কোটি ঘনফুট সরবরাহ করে পরিস্থিতি সামাল দেয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে। গত বুধবারও সরবরাহ করা হয়েছে ২৬০ কোটি ঘনফুট। গতকাল সন্ধ্যায় সরবরাহ কমে দাঁড়িয়েছে ২২০ কোটি ঘনফুটে। তার মানে ৪০ কোটি ঘনফুট সরবরাহ কমে গেছে। আজ সকাল ১০টায় সরবরাহ হয়েছে ২৩৪ কোটি ঘনফুট।
বাড়ছে গ্যাস সরবরাহ: পেট্রোবাংলা
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
২৫ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬, ১ঃ০৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
