৩ নিরস্ত্র পুলিশ পরিদর্শককে পদায়ন-বদলি

ফন্ট সাইজ:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে এ বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে, গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশনস) মো. মিজানুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। একই আদেশে লাইনওআরে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুস সেলিমকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন্স) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্যের অডিও ছড়িয়ে পড়ার পর গত ১৭ই সেপ্টেম্বর আলোচনায় আসা ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়। এরপর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।