ময়মনসিংহের ধোবাউড়ায় মাদক প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে এডভোকেসি, লবি ও পলিসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে উপজেলা পরিষদ হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সিএইচও প্ল্যাটফরমের সভাপতি দিলীপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে শামসুল হক মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মুর্শিদা আক্তার মনি, সমবায় কর্মকর্তা কামরুল হুদা, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রিন্স জেমনস দিও, মাদকদ্রব্য অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর রেজাউল করিম, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের কো-অর্ডিনেটর সোহাস চিরান। এ ছাড়া, ধোবাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা আক্তারও বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের সোশ্যাল মভিলাইজার বাবুল হোসেন, তমসা পাঠাংসহ সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
