বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)’র অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক কর্মশালা উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন। বুধবার দুপুরে ব্রি ক্যাম্পাসে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ব্রি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম। এরপর তিনি ব্রি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। পরে ব্রি’র প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ব্রি’র অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা এবং ব্রি’র ৬ষ্ঠ ও তদূর্ধ্ব গ্রেডের বিজ্ঞানীদের জন্য আয়োজিত ‘আধুনিক অফিস ও আর্থিক ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন।
ব্রি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির এবং ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য এবং ‘ব্রি’র অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করেন ব্রি’র মহাপরিচালক।
এ সময় ব্রি’র সকল বিভাগীয় ও শাখা প্রধান, প্রধান কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং প্রশিক্ষণার্থী বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।
