মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, ব্র্যাক কর্মী নিহত

ফন্ট সাইজ:

ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা বাজারে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে জোবায়দা আক্তার (৩০) নামের এক ব্র্যাক কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা আতাতুর্ক হাইস্কুল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাভার্ডভ্যান এবং ড্রাইভার সোহেলকে আটক করে। নিহত জোবায়দা দাগনভূঞা ব্র্যাক অফিসের ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন ও ফেনীর সোনাগাজীর চরলক্ষ্মীগঞ্জ গ্রামের ডাক্তারবাড়ীর বাসিন্দা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত জোবায়দা সহকর্মী নুরুজ্জামানের সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। আতাতুর্ক হাইস্কুল মার্কেটের সামনে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।