গাজীপুর সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের উদ্যোগে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সেবা অটোমেশন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানমের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী মো. আব্দুল বারেক, প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের, নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মাহমুদা আক্তার বক্তব্য রাখেন। সিটি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের এই প্রকল্প নগর সেবায় নতুন দিগন্ত উন্মোচন করলো। এখানে অনিয়ম-দুর্নীতির কোনো সুযোগ নেই। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও এটুআই প্রকল্পের কারিগরি সহযোগিতায় এই প্রকল্পে নাগরিক সেবা বাড়াবে। অনুষ্ঠানে দু’জনের হাতে নতুন এই প্রকল্পের সুবিধা তুলে দেন।
গাজীপুরে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সেবা অটোমেশন প্রকল্প উদ্বোধন
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৫ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
