রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি টাকা-স্বর্ণালংকার লুট

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি টাকা-স্বর্ণালংকার লুট

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতদল। গতকাল দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া কাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী আবুল হোসেন ও তার পরিবারের সদস্যরা জানান, রাত ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল নগরপাড়া কাজীবাড়ীতে তার নিজস্ব দোতলা ভবনের উপর তলার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতরা। পরে ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।