সীতাকুণ্ডে মাছে ভেজাল দুই ব্যবসায়ীকে জরিমানা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাছে ভেজাল রং ও জেলি মেশানোর অভিযোগে দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল ১১টার দিকে উপজেলার বড় দারোগারহাট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির নেতৃত্বে অভিযানে দুই ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে তাদের জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাসিম বিল্লাহ, সীতাকুণ্ড মডেল থানার এসআই জাফরসহ পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।