ট্রাম্পের সঙ্গে কাজ করতে আমি প্রস্তুত: শি

ট্রাম্পের সঙ্গে কাজ করতে আমি প্রস্তুত: শি

ফন্ট সাইজ:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে হোয়াইট হাউসে শি তার বক্তব্যে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার শি বলেন, যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি ট্রাম্প ও তার পরিবারের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে তাদের অভিনন্দন জানিয়েছেন।

এ সময় চীনা প্রেসিডেন্ট বলেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই জনগণের চমৎকার দেশ। দুই দেশের বন্ধুত্ব অব্যাহত রাখা এবং সহযোগিতা আরও বিস্তৃত করতেই তিনি যুক্তরাষ্ট্র সফরে এসেছেন।

তিনি বলেন, বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে মানবজাতির উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে নেয়ার ঐতিহাসিক দায়িত্ব চীন ও যুক্তরাষ্ট্রের রয়েছে।
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিশাল জাহাজকে একটি স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেন শি।
দুই দেশের মধ্যে যোগাযোগ আরও জোরদারের আহ্বান জানিয়ে শি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পার্থক্য রয়েছে। তবে খোলামেলা, গভীর ও ধারাবাহিক সংলাপের মাধ্যমে দুই দেশ একে অপরকে আরও ভালোভাবে বুঝতে এবং পারস্পরিক আস্থা গড়ে তুলতে পারে।