শির সঙ্গে ‘দারুণ বন্ধুত্ব’ গড়ে উঠেছে: ট্রাম্প

শির সঙ্গে ‘দারুণ বন্ধুত্ব’ গড়ে উঠেছে: ট্রাম্প

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এখন হোয়াইট হাউসে অবস্থান করছেন। সেখানে তারা বক্তব্য দিচ্ছেন। সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর প্রথমে বক্তব্য দেয়া শুরু করেন ট্রাম্প।

দুই দেশের প্রতিনিধিদলের উদ্দেশে ট্রাম্প বলেন, সুন্দর হোয়াইট হাউসে আপনাদের স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। এটি সত্যিই বড় সম্মানের বিষয়। গত মে মাসে বেইজিং সফরের সময় আপনাদের আতিথেয়তা ছিল অসাধারণ ও অত্যন্ত চমৎকার। এখন মেলানিয়া ও আমি ওয়াশিংটনে আপনাদের আতিথেয়তা জানাতে পেরে সম্মানিত বোধ করছি।

ট্রাম্প আরও বলেন, ২০১৬ সালে আমার প্রথমবার নির্বাচিত হওয়ার সময় থেকেই প্রেসিডেন্ট শি ও আমার মধ্যে একটি বন্ধুত্ব গড়ে উঠেছে- সত্যিই দারুণ একটি বন্ধুত্ব। এই সম্পর্ক পারস্পরিক সম্মান এবং আমাদের জনগণের গুরুত্বপূর্ণ স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।