মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ফন্ট সাইজ:

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মৌলভীবাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম. সাইফুর রহমান সড়কের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর কার্যালয়ের সামনে হামিদিয়া পয়েন্টে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন— মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী। সভাপতিত্ব করেন— মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। যৌথ সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ ও শাফিউল আহমেদ জুসেফ। এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল, সদর পৌর স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।