ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত

ফন্ট সাইজ:

গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডার সময় রাফেজ বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

এ সময় আতাউর ছুরি দিয়ে রাফেজসহ তিনজনকে আঘাত করেন। পরে গুরুতর আহত রাফেজকে ঢাকা মেডিকেলে নেয়া হলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের সহায়তায় আতাউরকে আটক করে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কাশিমপুর থানা পুলিশ।