রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

ফন্ট সাইজ:

রাঙ্গামাটিতে কোতোয়ালি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ অভিযানে মাদক কারবারি, সেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানে রহমতপুরের বাসিন্দা ও বর্তমানে রাঙ্গামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় বসবাসকারী মো. রফিকুল ইসলাম (২৭) এবং পাবলিক হেলথ এলাকার কুদ্দুস আলী (২৮)কে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এছাড়া পুরাতন পুলিশ লাইন্স এলাকার মো. সেকুল ইসলাম (৪৫)কে জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, মাদকসেবনের অভিযোগে মো. শরীফ (৩০), মো. মিজানুর রহমান (৩০), মো. শওকত হোসেন ওরফে বিল্লাল (২৮), মো. মামুন আলম (৩৫) এবং মো. হাসান (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে প্রথম ৪ জনকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং হাসানকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করে বলে জানিয়েছে পুলিশ।