পাবনায় বিএনপি’র বিক্ষোভ

ফন্ট সাইজ:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগে এর বিরুদ্ধে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার পাবনা জেলা বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা বিএনপি’র কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস। জেলা বিএনপি’র সদস্য এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের সঞ্চালনায় সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।