রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় মোশারফ হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুর দেড়টার দিকে রূপসী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তা পার হচ্ছিলেন মোশারফ।

এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করেন। একই সঙ্গে এর চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।