গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে দুইটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হরিণহাটি এলাকার একটি কলোনিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন পাশের আরেকটি কলোনিতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুরে আগুনে পুড়ে গেছে ২৩ ঘর ও ৫ দোকান
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৫ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
