আলোচনায় বড় বিষয় হবে এআই

শির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প

আলোচনায় বড় বিষয় হবে এআই

ফন্ট সাইজ:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে আলোচনার অন্যতম প্রধান বিষয় হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, শির সঙ্গে বৈঠকে ‘সুপার ইন্টেলিজেন্স’ বড় একটি আলোচনার বিষয় হবে।

ট্রাম্প আরও লিখেছেন, চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে আজ একটি গুরুত্বপূর্ণ দিন। সুপার ইন্টেলিজেন্স আলোচনার বড় একটি বিষয় হবে। তবে আমি এটিকে ঠিক যেখানে আছে, সেখানেই রাখতে চাই। চীনের অবস্থানও একই। আমাদের গার্ডরেল হলো বিচার বিভাগ!
চলতি সপ্তাহের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া বক্তব্যেও ট্রাম্প এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ নামে অভিহিত করার ইচ্ছা প্রকাশ করেন।
তার ভাষ্য, প্রযুক্তিটিকে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হলে সেটিকে “নকল” বা অবাস্তব কিছু বলে মনে হয়।

এআই প্রযুক্তির উন্নয়নে যুক্তরাষ্ট্রকে এগিয়ে থাকার প্রয়োজনীয়তার কথাও এর আগে একাধিকবার বলেছেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে তিনি বলেছিলেন, যে এআইয়ে জিতবে, সে-ই জিতবে।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শি। দুই নেতার মধ্যে আজ দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।