মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় অ্যালার্ট জারি

হামলার শঙ্কা

মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় অ্যালার্ট জারি

ফন্ট সাইজ:

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির কয়েকটি এলাকায় সম্ভাব্য বিপদ নিয়ে সতর্কতা জারি করেছে সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সৌদির সিভিল ডিফেন্স জানিয়েছে, সতর্কতার আওতায় রয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক, লোহিত সাগরের উপকূলীয় শহর জেদ্দা ও ইয়ানবু এবং দক্ষিণাঞ্চলের তাইফ। এসব এলাকায় সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে বাসিন্দা ও ভ্রমণকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
এ ছাড়া সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সতর্কতা জারি করা এলাকায় প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
তবে এসব এলাকায় ঠিক কী ধরনের বিপদের আশঙ্কা রয়েছে বা সতর্কতার মাত্রা কতটা, সে বিষয়ে প্রকাশিত বার্তায় বিস্তারিত জানানো হয়নি।

মক্কা ও জেদ্দায় বিপুলসংখ্যক মানুষ বসবাস ও যাতায়াত করেন। তাই সম্ভাব্য যেকোনো ঝুঁকির আগে সতর্কতা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

পরিস্থিতির পরিবর্তন হলে সংশ্লিষ্ট এলাকায় নতুন নির্দেশনা বা সতর্কবার্তা দেয়া হতে পারে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স।
সাম্প্রতিক দিনগুলোতে সৌদির রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। বর্তমানে ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে তুমুল লড়াই চলছে।