ট্রাম্পের মুখে তেহরানে হামলার প্রসঙ্গ উঠতেই ইরানি প্রতিনিধিদের নাটকীয় প্রস্থান

ট্রাম্পের মুখে তেহরানে হামলার প্রসঙ্গ উঠতেই ইরানি প্রতিনিধিদের নাটকীয় প্রস্থান

ফন্ট সাইজ:

তেহরানে মার্কিন বাহিনীর দফায় দফায় সামরিক হামলার প্রসঙ্গ তুলতেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে বেরিয়ে গেলেন ইরানি প্রতিনিধিদলের সদস্যরা। আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাঁর বক্তব্যে তেহরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রসঙ্গ উল্লেখ করার সময় ইরানি প্রতিনিধিদলের সদস্যরা একে একে সভাকক্ষ ত্যাগ করেন। শেষ পর্যন্ত সেখানে শুধু ইরানের একজন নিম্নপদস্থ কর্মকর্তা বসে ছিলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তবে ট্রাম্পের বক্তব্যের সময় সাধারণ পরিষদের হলে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে তাদের বসে থাকতে দেখা যায়নি।