জাতীয়তাবাদী শক্তির জন্মদাতা শহীদ জিয়া -ড. মঈন খান

ফন্ট সাইজ:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, জাতীয়তাবাদী শক্তির জন্ম দিয়েছেন শহীদ জিয়াউর রহমান। আর সেটাকে পূর্ণতা দিয়েছেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার নরসিংদীর শিবপুর যোশর বাজার সমিতির উদ্যোগে নৌকা বাইচ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ মনজুর এলাহী এমপি’র সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আড়িয়াল খাঁ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে ড. আব্দুল মঈন খান বলেন, ‘একটি সরকারের জন্য ৮ মাস কোনো দীর্ঘ সময় নয়। এই স্বল্পতম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিটি নির্বাচনী ওয়াদা পূরণ করেছেন।’
নৌকা বাইচ উদ্বোধন করেন জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন এমপি। বিএনপি’র কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল এমপি, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ মনজুর এলাহী এমপি, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব আব্দুল ওয়াহাব রাশেদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াছমিন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, জনস্বাস্থ্য বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. রেজওয়ান হোসেন, এলজিইডি’র সিনিয়র প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ, রবিউল ইসলাম রবি, গোলাম আকবর প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।