বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার ও উপ-পুলিশ কমিশনার পর্যায়ের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসএমপি সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি) মোহাম্মদ এনামুল হককে অতিরিক্ত ডিআইজি হিসেবে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে পদায়ন করা হয়েছে। একই আদেশে হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে কমান্ড্যান্ট (ডিআইজি), টিটিএম, ঢাকায় এবং এসএমপি’র অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনায় পদায়ন করা হয়। এ ছাড়া বিশেষ দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. রিয়াজ উদ্দিন আহমেদকে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে থাকা মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহীতে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে এসআরবির উপ-পরিচালক পর্যায়ের কর্মকর্তা মো. বদরুজ্জামানকে পুলিশ সুপার হিসেবে নীলফামারীতে, নোয়াখালীর পুলিশ সুপার মো. নাজিরুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার, সিআইডি হিসেবে ময়মনসিংহে এবং এসআরবির উপ-পরিচালক মীর মনির হোসেনকে পুলিশ সুপার হিসেবে রাজবাড়ীতে পদায়ন করা হয়েছে। এ আদেশে আরও কয়েকজন কর্মকর্তাকে রাজশাহী, মেহেরপুর, রাঙ্গামাটি, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন ও পুলিশ সদর দপ্তরের বিভিন্ন পদে বদলি করা হয়েছে। একইসঙ্গে সুপারনিউমারারি পুলিশ সুপার মো. নুরুল আমিন হাওলাদারকে পুলিশ সদর দপ্তরের পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে।
তৃতীয় প্রজ্ঞাপনে ১৬ জন কর্মকর্তাকে বদলি-পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহাম্মেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফাতিহা ইয়াসমিনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে। সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।
এ ছাড়া সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) পুলিশ সুপার, ঢাকা পুলিশ টেলিকমের পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি ৬ এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার এবং এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার আমিনুল ইসলামকে রাঙ্গামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশালাইজড ট্রেনিং স্কুলের (পিএসটিএস) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
কেএমপি খুলনার উপ-পুলিশ কমিশনার মেরিনা আক্তার ও পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। খুলনা রেঞ্জের পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে জিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডি’র বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে এবং সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার আসমা আক্তারকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। এ দু’জনকেই সুপারনিউমারারি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া, প্রজ্ঞাপনে কয়েকজন কর্মকর্তার আগের বদলির আদেশও বাতিল করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। এ ছাড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে এসএমপি, সিলেটে বদলির আগের আদেশও বাতিল করা হয়েছে। তাকে ঢাকা পুলিশ টেলিকমের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন
স্টাফ রিপোর্টার
২৩ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
