মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি

জাতিসংঘে ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেখানে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে কথা বলেছেন তিনি।
এদিন বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী নভেম্বরের শুরুতে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে।
ট্রাম্প বলেন, ‘আমি বিশ্বাস করি, নির্বাচনের পরপরই আমরা একটি চুক্তিতে পৌঁছাব। কারণ, তাদের জন্য তা না করার কোনো যুক্তি নেই।’

মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি আশা করছেন নির্বাচনের পর ইরানের সঙ্গে সমঝোতার পথ তৈরি হবে।
এদিন বক্তব্যের শুরুতে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে অর্জন করেছেন বলে দাবি করা বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘আমরা আগের প্রশাসনের কাছ থেকে আমেরিকার একটি অন্ধকার যুগ উত্তরাধিকার হিসেবে পেয়েছিলাম এবং আমরা সেটিকে আমেরিকার স্বর্ণযুগে পরিণত করেছি।’

অর্থনীতি, অভিবাসন ও অপরাধ নিয়ন্ত্রণে তার প্রশাসনের রেকর্ড তুলে ধরে ট্রাম্প এসব দাবি করেন।
তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে সাম্প্রতিক জনমত জরিপগুলোতে ট্রাম্পের জনপ্রিয়তা নতুন করে নিম্নমুখী হয়েছে।