যুদ্ধ থেকে বিশ্বকে মুক্ত করতে ব্যর্থ জাতিসংঘ

লুলার বিস্ফোরক অভিযোগ

যুদ্ধ থেকে বিশ্বকে মুক্ত করতে ব্যর্থ জাতিসংঘ

ফন্ট সাইজ:

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। মঙ্গলবার জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যের শুরুতেই তিনি এই মন্তব্য করেছেন।

লুলা দা সিলভা বলেন, ‘২০০৩ সালে প্রথমবার এই মঞ্চে বক্তব্য দেয়ার পর এবার দশমবারের মতো আমি এই অধিবেশনের সাধারণ বিতর্কের সূচনা করছি। নিঃসন্দেহে জাতিসংঘের জন্য এটি সবচেয়ে সংকটময় সময়। আর আজ আমাকে যে অনুভূতিটি তাড়িত করছে, তা হলো ক্ষোভ।’

তিনি উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘জাতিসংঘ তার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। সেই দায়িত্ব হলো মানবজাতিকে যুদ্ধের অভিশাপ থেকে মুক্ত করা।’